সারাদেশ

ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রলির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই ভ্যানচালক আজগর আলী হাওলাদার (৬০) নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনাস্থলেই ভ্যানচালকের নিথর দেহ পড়ে ছিল।

নিহত আজগর আলী হাওলাদার (৬০) গোপালগঞ্জ সদরের নিচুপাড়ার গোয়াটা এলাকার মৃত জনাব আলী হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : নোয়াখালীতে পাঁচ ফার্মেসিকে জরিমানা

মোল্লাহাট হাইওয়ে থানার সার্জেন্ট কামরুজ্জামান জানান, সকালে ভ্যানচালক আজগর আলী গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে ফকিরহাটের দিকে আসছিলেন। ভ্যানটি খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এসে পৌঁছালে বাইপাস সড়ক দিয়ে আসা একটি ট্রলির সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন ভ্যানচালক আজগর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, দুর্ঘটনা কবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা