প্রতীকী ছবি
সারাদেশ

গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গাছ থেকে পরে মো. হেজু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় নিহত ২

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হাসান নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেজু মিয়া ওই গ্রামের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে দিকে হেজু মিয়া তার বাড়ির সামনের রাস্তার পাশে গাছে উঠে ডাল কাটছিল। ডাল কাটার এক পর্যায়ে তিনি গাছ থেকে পরে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন : অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের পারিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা