ছবি : সংগৃহিত
সারাদেশ

রানীশংকৈলে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে রজব আলী(২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

রোববার (২৭ আগস্ট) দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সোমবার বিকেলে রানীশংকৈল থানায় প্রেস ব্রিফিং করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষক রজব আলী নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

সোমবার (২৮ আগস্ট) বিকালে প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো:আসাদুজ্জামান জানান, গত শুক্রবার (২৫ আগস্ট ) সকাল সাড়ে ১১ টায় উপজেলার রাতোর ইউনিয়নের উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ নুরানী হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং শিক্ষক রজব আলী মাদ্রাসার আবাসিক ছাত্র মেহেদী হাসান (১৩) কে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে।

আরও পড়ুন: আ’লীগ নেতা জিএস মিজানের উপর হামলা

এ ঘটনা জানাজানি হলে ওই সেই শিক্ষক গা ঢাকা দেয়। এ ঘটনায় বলাৎকারের শিকার ওই শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করে।

পরে পুলিশ শিক্ষক রজব আলী কে তথ্য প্রযুক্তির সহায়তায় তার গ্রামের বাড়ি হতে গ্রেফতার করে ।

আরও পড়ুন: বেগমগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক রজব আলী বলাৎকারের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

এসময় উপস্থিত ছিলেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন, রানীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা মহসিন আলী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা