সংগৃহীত
সারাদেশ

ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রাবাসে কাজ করার সময় নিচে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলায় অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

শুক্রবার (২৫ আগস্ট) পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা রাত ১১টার দিকে মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ।

গ্রেফতারকৃত আসামি হচ্ছেন এ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর বেলতৈল গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হোসাইন (২৪)।

ওসি বলেন, শুক্রবার রাতে প্রকল্পের কাজে গাফিলতির অভিযোগে নিহত তুহিন হোসেনের চাচা মফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরিচালকসহ ৬ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

আসামিরা হলেন, প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নাছিরুল হক (৩৫), পরিচালক হারুনুর রশিদ (৬৬), প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিএম আজিজুর রহমান (৬০), আরেক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মিজানুর রহমান (৩৮), সাইট ইঞ্জিনিয়ার সুজাদৌল্লাহ (২৩) ও সাইট ইঞ্জিনিয়ার মো. হোসাইন (২৪)।

ওসি আরও বলেন, মামলার পর ক্যাম্পাসে রাত ১০টার দিকে অভিযান চালিয়ে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো.হোসাইনকে গ্রেফতার করা হয়। অভিযান আপাতত অব্যাহত রয়েছে। বাকি আসামিদেরকেও অতিদ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: বলাৎকারের শিকার হয়ে ছাত্রের মৃত্যু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, শ্রমিকেরা শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে দড়ি ঝুঁলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় ৩ শ্রমিক।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথে ১ জন মারা যান।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (৩৫)।

আরও পড়ুন: মানুষ আওয়ামী লীগের সাথে আছে

আহত ঐ ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল (৩০)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জানান, ঘটনাটি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। তাদের নিরাপত্তা বজায় রেখে প্রকল্পে কাজ করতে বলা আছে। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটলো আমরা তা তদন্ত করে দেখবো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা