সারাদেশ

মেঘনায় যাত্রীবাহী বোট ডুবি, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জন যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তির নাম- মো.শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।

আরও পড়ুন : সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন জানান, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫ জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত বোট ছেড়ে যায়। মেঘনা নদীর মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত বোটটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করে। কিন্ত এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : উলিপুরে মসজিদে মুসল্লির মৃত্যু!

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, আজকে নদী উত্তাল রয়েছে। তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫ জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪ জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা