ছবি-সংগৃহীত
সারাদেশ

মানুষ আওয়ামী লীগের সাথে আছে

জেলা প্রতিনিধি : আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। তারা যতরকম আন্দোলন আর সন্ত্রাস করুক আওয়ামী লীগের কিছুই করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। কাজেই, এখনো মানুষ আওয়ামী লীগের সাথে আছে।

আরও পড়ুন : সরকারকে উৎখাত করা সম্ভব না

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুরে তালগাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং সকলের নিকট গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা দেখতে চাই, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে কিনা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল কিনা।

আরও পড়ুন : নতুন বই নিয়ে কোনো ধরনের সংকট নেই

বজ্রপাত থেকে রক্ষায় বেশি করে তাল গাছ রোপণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমরা দেখছি, সম্প্রতি বজ্রপাতের প্রকোপ ও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এটি থেকে রক্ষা পেতে তাল গাছের চারা রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নকে টেকসই ও গতিশীল রাখতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশকে সবুজ রাখতে হবে। এজন্য সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা