সংগৃহীত
সারাদেশ

বলাৎকারের শিকার হয়ে ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলায় বাউফলের একটি মাদরাসা পরিচালকের বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির দাদা আবদুল আলী আকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট শুরু

উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদরাসা, এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ সেলিম গাজীর (৪০) বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ঐ মাদরাসার পরিচালক গত ৪-৫ মাস ধরে শিক্ষার্থী রাফিকে বলাৎকার করে আসছিলেন। ১৪-১৫ দিন আগে রাফি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সকলের কাছে জানাজানি হয়ে যায়।

আরও পড়ুন: মানুষ আওয়ামী লীগের সাথে আছে

ছেলের চিকিৎসার জন্য রাফির বাবা রেজাউল করিম ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতালে নিয়ে যান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায়, দীর্ঘদিন ধরে তাকে বলাৎকার করায় মলদ্বারের ঘা থেকে ক্যানসার হয় এবং তা রক্তে ছড়িয়ে পড়ে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ক্যানসার হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকায় পরে রাফি মারা যায়। এ ঘটনায় রাফির বাবা ও মায়ের কোনো বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি।

মাদরাসার পরিচালক ঐ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন।

আরও পড়ুন: উলিপুরে মসজিদে মুসল্লির মৃত্যু!

নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসিন জানান, আমি ঘটনাটি শুনেছি এবং এ ঘটনার বিচার দাবি করছি।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, তিনি বিষয়টি অবহিত নন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা