ছবি : সংগৃহিত
সারাদেশ
কক্সবাজার পৌরসভা

জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন মেয়র

এম.এ আজিজ রাসেল: কথা ও কাজে মিল রাখলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। গত রোববার ঘোষিত ৬ মাসের ২২ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছেন তিনি। প্রথমে তিনি চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডের ছোট—বড় ড্রেন খননের উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন: সিরিয়াল নিতে অতিরিক্ত ২ হাজার টাকা

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ৮নং ওয়ার্ডের গোল দিঘির পাড় এলাকায় নালা খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, “আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী ছিল পর্যটন শহরকে জলাবদ্ধতা মুক্ত করা। যা আমার প্রথম কর্মদিবসে ৬ মাসের ২২টি পরিকল্পনার মধ্যে অন্যতম। পরিকল্পনা অনুযায়ী ড্রেন খনন কাজ শুরু হয়েছে। যা পর্যায়ক্রমে ১২টি ওয়ার্ডে চলবে।

এছাড়া অতি শিগগিরই সামরাই খালও খনন করা হবে। পাশাপাশি কস্তুরাঘটের দীর্ঘদিনের পুরোনো ফেরিঘাটেও নৌযান চলাচলের জন্য চালু করা হবে।”

আরও পড়ুন: ভবন থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, নারী কাউন্সিলর শাহেনা আকতার পাখি, ইয়াছমিন আকতার, জাহেদা আক্তার, নাছিমা আকতার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ,

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা