ছবি-সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ-সোনাইমুড়ী ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মজুমদারহাট অংশে সওজের ২৫ শতক ভূমি উদ্ধার করেছে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ সময় উদ্ধারকৃত ভূমিতে গড়ে তোলা স মিল গুঁড়িয়ে দিয়ে ভূমি দখলমুক্ত করা হয়।

আরও পড়ুন : তিস্তায় বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের সহযোগিতায় সওজ নোয়াখালী এ অভিযান পরিচালনা করে।

উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

তিনি বলেন, সওজের ২৫ শতক ভূমি দখলে নিয়ে স মিল দিয়ে ভোগ করে আসছিল অবৈধ দলখদার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে অবৈধ স মিল গুড়িয়ে দিয়ে ২৫ শতক ভূমি দখলমুক্ত করা হয়।

অভিযানে চাটখিল সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার এবং বেগমগঞ্জ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা