প্রতীকী ছবি
সারাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আরও পড়ুন : চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেল ঘুমটি এলাকার নুর প্লাজা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দিওড় বড় বাইশিরা গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান (৫৬) ও দোশরা পলাশ বাড়ি এলাকার সুলতান আলীর ছেলে শিশু সিয়াম (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা ফার্নিচার বোঝাই একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিল। একই সময় বিরামপুর থেকে দিওড় বটতলী এলাকায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন ইজিবাইকে দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় নুর প্লাজা মার্কেটের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।

আরও পড়ুন : মোটরসাইকেল দূর্ঘটনায় নার্সের মৃত্যু

স্থানীয়রা বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথে সিয়াম নামের এক শিশু মারা যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছেন। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আলমগীর হোসেন ও তার সহযোগী জাকির হোসেনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা