ছবি-সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গামুক্ত কক্সবাজারের দাবিতে মানববন্ধন 

এম.এ আজিজ রাসেল : রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, কক্সবাজারের লোকালয়ে বসবাস করা রোহিঙ্গাদের শনাক্তকরণ, এনআইডি-জন্মনিবন্ধন-পাসপোর্ট বাতিল করে ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়ার দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজারের স্থানীয় জনসাধারণ।

আরও পড়ুন : ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কক্সবাজার পৌরসভার সামনে কক্সবাজারে সর্বস্তরের স্থানীয় জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কিছু রোহিঙ্গার বেপরোয়া কর্মের কারণে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বাড়ছে খুনোখুনি। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে।’

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি করেছে সবগুলো বাতিল করতে হবে।’ রোহিঙ্গাদের মদদদাতা এবং তাদের যারা ভোটার হতে সহযোগিতা করে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি জানান বক্তারা।

আরও পড়ুন : সংকট সমাধানে পাশে থাকবে চীন

তরুণ সাংবাদিক ও কক্সিয়ান এক্সপ্রেস এর সভাপতি ইরফান উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি.এম. জাহিদ ইফতেকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম নজরুল ইসলাম, জনকন্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ ও রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা