ছবি: সংগৃহীত
সারাদেশ

নবরুপে ফিরেছে শার্শা-জামতলা সড়ক 

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পরে নবরুপে ফিরেছে যশোরের শার্শা-জামতলার ৭ কিলোমিটার সড়কটি। দীর্ঘদিন ধরে ভাঙ্গা-চোরা ও খানাখন্দ ভরা অবস্থায় চরম অবহেলায় পড়ে থাকা সড়কটি সংস্কার করে নবরুপে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছে শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।

আরও পড়ুন: যশোরে ট্রেন উল্টে যোগাযোগ বন্ধ

সড়ক সংস্কারের পর থেকে এ সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পথচারী আব্দুর রব বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙ্গা-চোরা ও খানাখন্দ ভরা থাকায় চলাচলে অনেক কষ্ট হতো। এখন সড়কটি চলাচলের উপযোগী করায় অনেক ভালো লাগছে।

এ সড়কে চলাচলকারী ইজিবাইকের চালক শামছুল আলম বলেন, সড়কে চলাচল করতে গিয়ে আমাদের যানবাহনের ব্যাপক ক্ষতি হতো।

আরও পড়ুন: যশোরে স্বর্ণের বারসহ আটক ২

গাড়ি মেরামত করতে গিয়ে ইনকামের সব টাকা খরচ হয়ে যেতো। ফলে সংসার চালাতেও খুব কষ্ট হতো। এখন কোন খরচও নেই। আর অল্প সময়ের মধ্যে গন্তব্যে যেতে পারছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরের ৩ জানুয়ারি এ সড়কের কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ঝিকরগাছার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজ। চলতি মাস থেকে যানবাহনসহ পথচারীদের জন্য খুলে দেয়া হয় সড়কটি।

সড়কটি নতুন করে সংস্কার করতে খরচ হয়েছে ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৭৪৯ টাকা।

আরও পড়ুন: ১৩ অঞ্চলে বৃষ্টির আভাস

শার্শা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান বলেন, শার্শা-জামতলা সড়কের সংস্কারণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। আশা করছি, এ সড়ক ব্যবহারকারীরা খুব ভালোভাবে চলাচল করতে পারবে।

সরকারের সড়ক উন্নয়ন কর্মসূচীর যে ধারা অব্যাহত রয়েছে, সে ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি সড়কেই পর্যায় ক্রমে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আশা করছি, কোন সড়কই চলাচলে আর অনুপযোগী থাকবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা