সংগৃহীত
সারাদেশ
বিচারপতিকে অশালীন মন্তব্য

মেয়র জাহাঙ্গীরের ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে অশালীন মন্তব্যের জেরে আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

আরও পড়ুন: শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আজ বৃহস্পতিবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

তবে আদালত মেয়রকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি। আদালত তার বিরুদ্ধে জারি করা অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ঐ দিনও দিনাজপুর পৌরসভার মেয়রকে কোর্টে হাজির হতে হবে।

আরও পড়ুন: ঢাকার যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

এর আগে গত বৃহস্পতিবার বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হয়। একই সাথে আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরের কেন সাজা হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেন আপিল বিভাগ।

পরে আদালত আজ (২৪ আগস্ট) সকাল ৯টায় মেয়রকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। সেই সাথে আপিল বিভাগ ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন।

আরও পড়ুন: সৌদির সব বিমানবন্দরে বাংলাদেশী ফ্লাইট

জাহাঙ্গীর ২০১১ সালে ১ম পৌরসভার মেয়র নির্বাচিত হন। রংপুর বিভাগে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তিনি। খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন নেতা।

এ ঘটনায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ৩ সদস্যসহ ৪ আইনজীবী আদালত জাহাঙ্গীরের বিরুদ্ধে অবমাননার আবেদন করেন।

আবেদনকারী ৪ আইনজীবী হলেন, হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো.মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা