সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব ইসলাম (৫১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

স্থানীয়রা জানায়, বিপ্লব বৃহস্পতিবার সকালে বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিল। এ সময় ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা