ছবি : সংগৃহিত
সারাদেশ
সন্তান জিম্মি

নলছিটিতে দুই পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বাসায় ডাকাতি হয়েছে। তারা দুই ভাই পরিবার নিয়ে পাশাপাশি ফ্ল্যাটে বাসায় থাকতেন।

আরও পড়ুন: বোয়ালমারীতে জামাতের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের সামনে তাদের নিজস্ব বাসায় এ ঘটনা ঘটে।

ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। দুই এসআই’র মধ্যে মিজানুর রহমান ঝালকাঠির নলছিটি থানায় ও মামুন মাহমুদ ঢাকার সূত্রাপুর থানায় কর্মরত বলে জানা গেছে।

আরও পড়ুন: যৌন হয়রানি-বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

পুলিশ জানায়, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে এসআই মিজানুর রহমান, তার স্ত্রী ও ভাইয়ের বউ গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগনে ছিল।

গভীর রাতে ৮ থেকে ৯ জন ডাকাত দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। ডাকাতেরা পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘরের ওয়ারড্রব, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে তারা।

আরও পড়ুন: নিরবে চলে গেল কাজী লুলুর মৃত্যুবার্ষিকী

এসআই মিজানুর রহমান বলেন, আমি ও আমার ভাই পাশাপাশি ফ্ল্যাটে থাকি। ডাকতেরা আমাদের ছেলে-মেয়েকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। বিভিন্ন আলামত সংগ্রহ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা