ছবি: সংগৃহীত
সারাদেশ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পানির ট্যাংক বিতরণ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’ মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ৩৯৭ টি হতদরিদ্র পরিবারসহ কয়েকটি প্রতিষ্ঠানকে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: যৌন হয়রানি-বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুলের সবুজ চত্বরে এক সভার আয়োজন করে হতদরিদ্র ৩৯৭ টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।

মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, বিশেষ অথিতি মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল হোসেন, শাহ আলম তালুকদার, গনেশ পাল প্রমুখ।

আরও পড়ুন: মাদারীপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

প্রোগ্রাম অফিসার রিপন হালদার ও স্বপন হালদারের যৌথ সঞ্চালনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস।

সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৯৭ টি হতদরিদ্র পরিবারকে ১৫০০ লিটার এবং ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১ টি মসজিদ, ১ টি মন্দিরকে ৫০০০ লিটার করে বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য এ ট্যাংক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা