ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়ির রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: "পুলিশই জনতা, জনতাই পুলিশ “এ স্লোগানকে সামনে রেখে, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মঙ্গলবার (২৩ আগস্ট) রামগড় থানার উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর, পিপিএম (বার)।

আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রধান অতিথি বলেন, সন্ত্রাস, মাদক, ইভটিজিং প্রতিরোধসহ খাগড়াছড়ির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ স্বল্প সংখ্যক পুলিশের একার পক্ষে এসব অপরাধ দমন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে কেউ যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: মাদারীপুরে উৎরাইল হাটে অগ্নিকাণ্ড

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল।

পৌরসভার মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম। উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং,বিট পুলিশিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা