ছবি: সংগৃহীত
সারাদেশ

কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ নিহত ৩

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সোমবার (২১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১২ টার দিকে সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী তুলছিল।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ২ জন পুরুষ ও এক শিশু নিহত হন। আহত হন আরও ২ যাত্রী।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা