সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।

আরও পড়ুন : ২১ আগস্ট ইতিহাসে কলঙ্কময় দিন

সোমবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)।

আরও পড়ুন : দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

আহতরা হলেন- একই গ্রামের মজনু আলীর ছেলে আজিজুল হক (৪১), ওয়াজ মণ্ডলের ছেলে জানু উদ্দিন (৪৫), তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া (১৯), ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩০), আব্দুল গনির ছেলে আসাদুল হক (৫৫) ও মৃত নিয়ামত মণ্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। এরমধ্যে আসাদুল হক, আব্দুস সামাদ ও দিপু মিয়াকে সদর হাসপাতালে ও বাকিদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সোমবার সকালে ইজিবাইকযোগে কাজের জন্য মেহেরপুর জেলার গাংনী এলাকায় যাচ্ছিলেন আটজন শ্রমিক। এ সময় হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন ও আহত হন আরও সাতজন। পরে তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম নামে আরেক শ্রমিক।

আরও পড়ুন : স্বর্ণসহ বিমানের মেকানিক আটক

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক, সহকারীসহ ট্রাকে থাকা সবাই পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা