ছবি : সংগৃহিত
সারাদেশ

টঙ্গীবাড়ীতে বাড়িঘর ভাঙচুর, আদালতে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামে চাঁদা না দেয়ার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে হাসনা মওদুদের নেতৃত্বে পদযাত্রা

রোববার (২০ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী মো. নাদিম জামান বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী (টঙ্গীবাড়ি) আদালতে মামলা করেছেন।

আদালতের বিচারক জসিতা আক্তার অভিযোগটি আমলে নিয়ে মুন্সীগঞ্জ ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। যার সি, আর মামলা নং ৩৩৯/২৩।

আরও পড়ুন: সরকারি আসবাব পত্র নিলাম ছাড়া বিক্রি!

মামলায় টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের মৃত আতাউল হক মুন্সীর ছেলে মঞ্জুরুল হক মুন্সী, শাহীন দেওয়ানের ছেলে সাইফুল দেওয়ান ও মৃত সাহাবুদ্দিন মাস্টারের ছেলে শাহীন দেওয়ান সহ অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাসাইল গ্রামের মৃত মো. কামরুজ্জামান ওরফে বাচ্চু বেপারীর ছেলে মো. নাদিম জামানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো মঞ্জুরুল হক মুন্সী।

আরও পড়ুন: অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসকে বিদায়ী সম্মাননা

চাঁদা না দেয়ায় গত ১৭ আগস্ট দিনগত রাত ২ টার দিকে মঞ্জুরুল হক মুন্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালায়। এ সময় তার একটি টিনের ঘর ভাঙচুর করে। পরে ভাঙচুরকৃত ঘর বাড়ির সীমানার বাইরে ফেলে দেয়।

এ ঘটনায় ১৮ আগস্ট সকালে টঙ্গীবাড়ি থানায় মামলা করতে গেলে খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুনরায় নাদিম জামানের বসতবাড়িতে মামলার আসামিরা হামলা চালায় এবং তার বসত বিল্ডিংয়ের দরজা-জানালা ভাঙচুর করে।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবি

এ সময় তার স্ত্রী জেসমিন আক্তারকে মারধর করে তার গলার চেইন এবং ঘরে রক্ষিত আলমারি ভেঙ্গে নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজিব খান এ ব্যাপারে বলেন, জমি-জমার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। একটি টিনের ঘর ভাঙচুর করা হয়েছে। টিনের ঘরটি দুই পক্ষ'ই নিজেদের দাবি করে বলে তিনি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা