সংগৃহীত
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার বন্ধু।

আরও পড়ুন: সংবাদ প্রকাশের পর ড্রেজার পাইপ উচ্ছেদ

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। আহত মাহমুদুল হাসান নয়ন (১৭) একই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন

পুলিশ জানান, সকাল ১০ টার দিকে ঘুরতে বের হয়ে জীবননগর উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মোটরসাইকেলে দর্শনার দিকে ফিরছিল মাহফুজুর ও তার বন্ধু নয়ন। এ সময় উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ বলেন, আহত মাহমুদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় ১৬ কিশোরের সাজা

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানায়, দুর্ঘটনার পর পালিয়ে গেছে মিনি ট্রাকের চালক ও সহকারি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা