সারাদেশ

ছোট যমুনায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

জেলা প্রতিনিধি : নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ফেনীতে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

তিনি আরও জানান, ওই বৃদ্ধা মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো এক সময় তিনি নদীতে পড়ে ডুবে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা