ছবি-সংগৃহীত
সারাদেশ

ফেনীতে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় ছেলে বোরহান উদ্দিনের (৩৮) ধাক্কায় রুহুল আমীন (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ছোট যমুনায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

শনিবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে ছেলের ধাক্কায় ওই বৃদ্ধ আহত হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ছেলে বোরহান উদ্দিনকে আটক করেছে।

আরও পড়ুন : কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজি পাড়ায় বোরহান উদ্দিনের সঙ্গে তার ছেলের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বৃদ্ধ রুহুল আমিন তার ছেলে বোরহানকে দা দিয়ে কোপানোর চেষ্টা করে। বোরহান দায়ের কোপ থেকে বাঁচার জন্য বাবাকে ধাক্কা দেন। এতে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন : ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা