ছবি : সংগৃহিত
সারাদেশ
পৌরসভা মেয়র সমিতি

ফেনীর স্বপন মিয়াজি সভাপতি

ফেনী প্রতিনিধি: মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) তথা বাংলাদেশ পৌরসভা সমিতির কুমিল্লা আঞ্চলিক কমিটির সভাপতি হলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

আরও পড়ুন: ছাত্রী ধর্ষণ, তরুণের মৃত্যুদণ্ড

গতকাল ম্যাব এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সেক্রেটারী জেনারেল মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ৩২৯টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে চলতি বছরের ১২ জানুয়ারী কক্সবাজারে ম্যাব এর বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের সিদ্ধান্তে ১৫ জুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ৭ আগস্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ম্যাব এর ১১টি অঞ্চলের আঞ্চলিক সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ফেনীতে গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ পৌরসভা সমিতির ১১টি অঞ্চলের মধ্যে ছয়টি জেলার ৩৮টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা অঞ্চলের সভাপতি করা হয় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে, সাধারণ সম্পাদক করা হয়েছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে।

ম্যাবের সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এ ৬ জেলার ৩৮টি পৌরসভা নিয়ে কুমিল্লা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সরকারকে সহায়তা ও পৌরসভাগুলোর বিভিন্ন দাবি আদায়ে কাজ করবে।

আরও পড়ুন: রেল থেকে পড়ে যুবক নিহত

ম্যাব এর কুমিল্লা অঞ্চলের সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মেয়র স্বপন মিয়াজী বলেন, কুমিল্লা অঞ্চলের কমিটিকে বাংলাদেশের শ্রেষ্ঠ কমিটি হিসেবে তুলে ধরার লক্ষ্যে কাজ করবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি পৌরসভাগুলোর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা