ছবি : সংগৃহিত
সারাদেশ

ফেনীতে গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনী প্রতিনিধি: কুমিল্লা আঞ্চলিক শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার রাতে ফেনী কালী মন্দিরে অনু্ষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।

আরও পড়ুন: রেল থেকে পড়ে যুবক নিহত

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগীতায় সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ শাহ মনি, সাংগঠনিক সম্পাদক বিপ্

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।

আরও পড়ুন: পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

ফেনী কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি শান্তিরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল নাথ।

আয়োজক সূত্র জানায়, কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ৩৬ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।

ক) বিভাগের ৩য় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, খ) বিভাগে ৮ম শ্রেনি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।

আরও পড়ুন: জলদস্যু বাহিনীর প্রধানসহ আটক ৮

খ) বিভাগের প্রথম হয়েছে অনুশ্রী রানী নাথ অর্পিতা, দ্বিতীয় হয়েছে তনয় পাটোয়ারী, তৃতীয় হয়েছে রাজশ্রী বণিক।

ক) বিভাগে প্রথম হয়েছে অবন্তিকা কর, দ্বিতীয় হয়েছে আবৃত্তি ভৌমিক আদ্রি, তৃতীয় হয়েছে অদ্রিজা সাহা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, এ আয়োজন ফেনীর জন্য গর্বের। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশুরা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা বাড়াতে পারবে।

আরও পড়ুন: বিপৎসীমা ছাড়িয়ে যাবে তিস্তার পানি

তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতার কথা বলে গিয়েছেন। ধর্ম যার যার উৎসব সবার। পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানে সবাই সামগ্রিক ভাবে অংশ নেয়।

সকল ধর্মের ধর্মীয় গ্রন্থে সকল মানুষের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। গীতা প্রতিযোগিতার বাইরেও ধর্ম গ্রন্থের মর্মার্থ অন্তরে লালন করতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা