সংগৃহীত
সারাদেশ

ছাত্রী ধর্ষণ, তরুণের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি: নাটোরে ১০ম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সুমন আলী (১৯) নামের ১ তরুণকে মৃত্যুদণ্ড, রফিকুল ইসলাম (৩৬) নামের ১ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রেল থেকে পড়ে যুবক নিহত

রোববার (১৩ আগস্ট) বেলা ১১টায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুমন নাটোরের লালপুর উপজেলার পোকন্দা গ্রামের আব্দুল হামিদের ছেলে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রফিকুল ঐ উপজেলার সুভার গ্রামের আফছার আলীর ছেলে।

আরও পড়ুন: ফেনীতে গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি আনিসুর রহমান জানান, নাটোরের লালপুর উপজেলার ১ টি বিদ্যালয়ের দশম শ্রেণির ১ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় সুমন আলী। এতে সে ক্ষুব্ধ হয়ে ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় দলবল নিয়ে ঐ ছাত্রীর বাড়িতে হানা দেয়। ছাত্রীকে অপহরণ করে দীর্ঘদিন অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মেয়ের বাবা বাদী হয়ে লালপুর থানায় অপহরণের ১টি মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৬ সালের ১০ মে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত এ মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, দীর্ঘ শুনানি শেষে ঘটনার সাথে ২ আসামির জড়িত থাকার বিষয়টির সন্দেহ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় প্রদান করেন।

আরও পড়ুন: জলদস্যু বাহিনীর প্রধানসহ আটক ৮

তিনি আরও জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আসামিরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে। রায় ঘোষণা শেষে আসামিদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা