ছবি-সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে এক বাসায় বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

শনিবার (১২ আগস্ট) দিনগত রাতে কাশিপুর হোসাইনি নগর এলাকার আসলামের বহুতল ভবনের পঞ্চমতলায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণে ওই ভবনের পাঁচতলার ফ্ল্যাটের দরজা-জানালা ও দেওয়াল ভেঙে গেছে। একই সঙ্গে বিস্ফোরণে দগ্ধ কয়েকজন ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান। এছাড়াও আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

আহতরা হলেন- ওই এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশু ও ফল ব্যবসায়ী আবু কালাম। অন্যজনের বিষয়ে এখনো জানা যায়নি।

আরও পড়ুন : অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

স্থানীয়রা জানান, রাতে পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের সূত্রপাত বিষয়ে বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা