ছবি : সংগৃহিত
সারাদেশ

পদ্মা সেতুর পাশে শিবচরে নির্মিত হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু

এস আর শফিক স্বপন,মাদারীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঠালবাড়িতে (পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায়) নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে।

আরও পড়ুন: বাগেরহাটের মোংলার চিলায় কবর দেয়া লাশ মাহে আলম’র

শনিবার (১২ আগস্ট) প্রকল্প স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব ইসারাত চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসালম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মান করা উচিৎ ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশী বিদেশী পর্যটকরা এখানে আসেন।

বাংলাদেশের সব এলাকার মানুষ ভবিষ্যত প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষনীয়ভাবে এটা করবো। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।

আরও পড়ুন: জমি লিখে না দিলেই মামলা!

স্ট্যাচু করার কারন হিসেবে মন্ত্রী বলেন, পদ্মা সেতু বাঙ্গালী জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশী বিদেশী পর্যটকরা দেখতে আসবে। এরফলে একসাথে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে সাথে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এরফলে একটি আকর্ষনীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসাথে ভীষন একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মাননীয় মন্ত্রী পছন্দ করছে। এজন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা