সারাদেশ

পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর টাউন জৈনকাঠীতে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে জোড় পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে বশির মৃধা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : মানিকগঞ্জে ৩০ লিটার চোলাইমদসহ আটক ১

বুধবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের বাবা মিজানুর রহমান বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন।

আটক বশির মৃধা একই এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া ঐ শিক্ষার্থী বুধবার দুপুরে নানা বাড়ির উঠানে বৃষ্টিতে ভিজছিলেন। একা পেয়ে এ সময় বশির মৃধা কথা আছে বলে হাত ধরে তাকে তাঁর বাড়ির পিছনের বাথরুমে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপেধরে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ঐ শিশুর চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে সটকে পরে বশির। পরে শিশুটির বাবা পুলিশ খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বশির মৃধাকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে রাত সাড়ে ১২ টায় পুলিশের সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন : গৃহবধূর মাথার চুল কেটে নিলো স্বামী-সতীন

এদিকে বশির মৃধাকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মাঠে নামে তার পরিবারের সদস্যরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা