প্রতীকী ছবি
সারাদেশ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

শুক্রবার (৪ আগস্ট) বিকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবিজ উদ্দিন উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : নওগায় নির্যাতনে যুবকের মৃত্যু

ওসি জানান, প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সঙ্গে আবিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ৪ আগস্ট বিকেলে আবিজ উদ্দিনকে ছুরিকাঘাত করেন রায়হান। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা