ছবি: সংগৃহীত
সারাদেশ

২ পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৫০

জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের রাতে ‘ধামাইল নাচ’ নিয়ে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্র হত্যায় বিক্ষোভ

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হৃদয় মিয়া (১৮), নাসেল মিয়া (৪৫), মিলু (১৮), আশ্বব মিয়া (৬০), মিছকার (৫৫), সুন্দর মিয়া (৬৫), সেলিম (৩৫), আবু কালাম (২৪), আকবর (২২), আমিন মিয়া (১৮), বাক্কর মিয়া (৫২), আয়াতুন বেগম (৫৫), হোসেনা বেগম (৩৫), লায়লুছ মিয়া (১৮), মাহিম (২৮), ফরিছ মিয়া (৩৫), জুবেল মিয়া (১৮), শাকিল মিয়া (২১), শানাই মিয়া (৪৫), আয়াছ (২৮), আহাদ মিয়া (৬৫), আব্দুস সালাম (১৮), মিজানুর রহমান (৪০), পাবলু মিয়া (১৮), ইদাই মিয়া (৪৫), শামিম (৩২), এবাদুর রহমান (২৭), ইসকার মিয়া (৬৫), আজাদ মিয়া (৬৫), ইদুকার মিয়া (৬২), হাবিবুর রহমান (১৮), মতি মিয়া (৩৬), আব্দুল হাকিম (২০), সেকাদ আলী (৩০), পাপ্পু (২৩), আছকির আলী (৪৪), রমজান আলী (২১), মাহমুদুল আহমদ (১৮), নাজমুল (১৪), মুক্তার মিয়া (৭০), নাসাই মিয়া (৫০), মিলু আহমদ (১৮) প্রমুখ।

আরও পড়ুন: জুতায় মিললো ৫টি সোনার বার

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ে ছিল। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে বরের বাড়ি ‘ধামাইল নাচ’ দেওয়ার জন্য এলাকার কিছু ছেলে জড়ো হয়।

এ সময় এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া ও লালা মিয়ার সন্তানদের সাথে ইসকার, মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হলে বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেন।

আরও পড়ুন: বিচারের জন্য আল্লাহই যথেষ্ট

ইউপি সদস্য সুহেল আহমদ জানান, আগের দিনের ঘটনার সূত্র ধরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় ২ পক্ষ মিলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ২ ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ব্যবহারসহ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়।

এ ঘটনায় গুরুতর আহত হৃদয় মিয়া, নাসেল মিয়া, মিলু ও আশ্বব মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

বাকিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা