সারাদেশ

ভুক্তভোগীকেই মামলার হুমকি এসআই’র

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় গত ২৯ জুলাই প্রতিপক্ষের পিটুনিতে আহত হন ফেরদৌসী বেগম নামে এক নারী। ঘটনার তার মাও আহত হয়েছেন। পরে সদর থানায় লিখিত অভিযোগ করে গত ৬ দিন ধরে ঘুরছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় ভুক্তভোগীদের মামলা না নিয়ে, থানায় বসে বিচার সালিশ করে দেওয়ার কথা বলছে পুলিশ। থানায় বিচারে না বসলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের উল্টো মামলার ভয় দেখানো হচ্ছে। এমন অভিযোগ সদর থানার এসআই শহিদুল ইসলামের বিরুদ্ধে।

আরও পড়ুন : ছিনতাইকারীদের গুলিতে ৮ পুলিশ সদস্য আহত

ভুক্তভোগী ফেরদৌসী বেগমের (৪৮) অভিযোগ, সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাদের সাথে খারাপ আচরণ করছে। তাদের মামলা না নিয়ে প্রতিপক্ষের লোকজন দিয়ে নানা ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি এসআই শহিদুল ও প্রতিপক্ষের লোকজন আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করার হুমকি দিচ্ছে।

ফেরদৌসী বেগম সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মিয়ার স্ত্রী। ফেরদৌসী তার স্বামী-সন্তান সহ তার নানার বাড়িতে থাকেন। গত ৩০ জুলাই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছিলেন সদর থানার (এসআই) শহিদুল ইসলাম।

আরও পড়ুন : ট্রাকচাপায় প্রাণ গলে সাংবাদিকের

অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, গত বছর অন্যের জমিতে পাট চাষ করে করেন ফেরদৌসী। পাট বিক্রি করে কিছু টাকা জমিয়েছিলেন তিনি। সেখান থেকে স্থানীয় সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি পরিবারের অভাব অনটনের কথা বলে ফেরদৌসীদের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৯ জুলাই অভিযুক্ত সাইদুল ও তার ভাই শহিদুল ফেরদৌসীদের বাড়িতে ঢুকে কাঁঠের চলা দিয়ে বেদম পেটায়।

এসআই শহিদুল ইসলাম

ঘটনার ভুক্তভোগী বলেন, ছোট থেকে ফুলতলা নানিদের বাড়িতে বড় হয়েছি। গ্রামে আমাদের কোন আত্মীয় স্বজন নেই। স্থানীয় সাইদুল ও শহিদুলরা আমাকে বেদধম পিটিয়েছে। মাথা ফাটিয়েছে, আমার মাকেও মারধর করেছে। শরীরে কাপড় খুলে হেনস্থা করছে। থানায় অভিযোগের পর এসআই শহিদুল ইসলাম এসেছিলেন। আমাদের অবস্থা বিবেচনা করে মামলা নেওয়ার আশ্বাস দিয়েছিল। গত কয়েক দিন ধরে থানায় আশা-যাওয়া করছি। পুলিশ এখন আর মামলা নিতে চাচ্ছেনা। বিবাদী পক্ষের থেকে আর্থিক সুবিধা নিয়ে এস আই শহিদুল উল্টো আমাদের শাসাচ্ছেন। মামলা না করে, থানায় বিচার করে দিবেন বলছেন।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, তরুণ গ্রেফতার

গত বৃহস্পতিবার সকালে আমার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে থানায় গিয়েছিলাম, ওসি স্যার মামলা নিতে বলেছিলেন। তবে এসআই শহিদুল মামলা দিতে নিষেধ করেন। আমরা মামলা করলে প্রতিপক্ষ আমাদের নামে মামলা করবে, আমার ছেলেকে এমন ভয় দেখায়। দুপুর পর্যন্ত মামলা করার জন্য এসআই শহিদুলের পেছনে ঘুরেছি। সে বলে আদালতে গিয়ে মামলা করতে। বিচার না পেয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছি। আল্লাহর কাছে নালিশ করেছি। কয়েকদিন থানায় ঘুরে বুঝেছি আমাদের মত গরীবদের জন্য থানা-পুলিশ-বিচার নেই! টাকার কাছে শহিদুলদের মত পুলিশরা বিচার বিক্রি করে দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে সদর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ফেরদৌসী বেগমের ছেলে স্কুলে পড়াশোনা করে। ভবিষ্যতে পুলিশ হতে চায়। তাই সে কোন ঝামেলায় জড়াতে চায়না। কারো বিরুদ্ধে মামলা করতে চায়না। থানায় বিচারের কথা বলিনী। মামলারও কোনো ভয়-ভীতি ও দেখাইনি।

আরও পড়ুন : বালিয়াডাঙ্গীতে তেলের ড্রাম চুরি

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী আমার কাছে এসেছিলো। ঘটনার বিবরণ শুনে গত বৃহস্পতিবার এসআই শহিদুলকে ডেকে অভিযোগটি মামলা হিসেবে প্রস্তুত করতে বলেছিলাম। সে কি কারনে করলো না, সেটা জানা নেই। তবে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা