সারাদেশ

ছিনতাইকারীদের গুলিতে ৮ পুলিশ আহত

এম.এ আজিজ রাসেল, জেলা প্রতিনিধি : কক্সবাজারে হঠাৎ করে বেড়েছে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। এই চক্রের সদস্যরা পর্যটন শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি বাসটার্মিনাল এলাকায় পর্যটকদের রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত হন যুবলীগ নেতা পারভেজ।

এছাড়া ম্যাজিস্ট্রেট কলোনীর সামনে ছিনতাইয়ের শিকার হন চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শেখ সামির ইসলাম। ওই সময় তাঁকেও ছিনতাইকারীরা উপর্যুপরি ১৫—১৬টি ছুরিকাঘাত করে।

আরও পড়ুন : বালিয়াডাঙ্গীতে তেলের ড্রাম চুরি

ছিনতাইকারীদের এমন ভয়াবহ দাপটে ভাবিয়ে তুলে শহরবাসীকে। অবশেষে ছিনতাইকারীদের ধরতে ছক আঁকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পরিকল্পনা অনুযায়ী শুরু হয় সাঁড়াশি অভিযান। অভিযানে সফলতাও আসে।

শুক্রবার (০৪ আগস্ট) বিকালে সদর মডেল থানার হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাত ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে লিংকরোড মুহুরী পাড়া মো. হেফাজত উদ্দিনের বাড়িতে ছিনতাইকারীরা অবস্থান করছে। এই খবরে সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ টিম ছিনতাইকারীদের ডেরায় দুঃসাহসিক অভিযান চালায়। ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এসময় চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে। ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরি ও গুলির আঘাতে আহত হন ৮ পুলিশ সদস্য।

তাঁরা হলেন- পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস, পুলিশ পরিদর্শক এম এম শাকিল হাসান, এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম, এসআই মাসুম ফরহাদ, এসআই সৈয়দ সফিউল করিম, এসআই কুমার দাশ, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, তরুণ গ্রেফতার

পরে ঘটনাস্থল থেকে শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী জসিম উদ্দিন সোহেল ওরফে হাতি সোহেল, আব্দুল আজিজ প্রকাশ আজিজ ও মো. এহেছান প্রকাশ লালুকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ২টি টিপ ছোরা ও একটি দেশীয় তৈরি এল.জি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান আরও বলেন, এখানে রোহিঙ্গাদের সন্তানেরা আসে। ভাসমান ও রোহিঙ্গা মিলে শহরের নানা অপকর্ম করে যাচ্ছে। তবে এবার তাঁদের আর রেহাই নেই। পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জসিম উদ্দিন সোহেল ওরফে হাতি সোহেল কক্সবাজারের ছিনতাইকারী চক্রের গডফাদার। উঠতি বয়সের তরুণদের নানা কৌশলে বিপদগামী করে তোলে সে। তাঁর নির্দেশে দলের সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে ছিনতাই করে। হাতি সোহেল রাত ৩—৪টা পর্যন্ত বাড়িতে অবস্থান করে। পরে বের হয়ে দলের সদস্যরা কি কি ছিনতাই করলো তা বুঝে নেয়। বিপরীতে সবাইকে লভ্যাংশ দেয়। হাতি সোহেলের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, এরা সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের আইনের আওতায় আনলেও জামিনে বের হয়ে পুনরায় ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। তাই মামলায় তাঁদের দীর্ঘ মেয়াদে সাজা হয়ে জেলে পাঠাতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা