সারাদেশ

বিদ্যুতের দাবিতে মানববন্ধন

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী পৌর শহরের বাসিন্দা হওয়া সত্ত্বেও শহরের অন্যান্য এলাকার মানুষের মত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ করেছে বড়বাড়ি, দক্ষিণ সবুজবাগ, আরামবাগ এলাকাবাসী।

আরও পড়ুন : নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

শুক্রবার দুপুর ২টায় বড়বাড়ি জামে মসজিদ প্রঙ্গনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক মানুষ।

মানববন্ধনে বড়বাড়ি, দক্ষিণ সবুজবাগ, আরামবাগ এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন এ্যাডভোকেট মোঃ কামরুল আহসান, মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন : পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

বক্তারা বলেন, পৌর শহরের ভিতরে থাকা স্বত্ত্বেও তাদের এলাকার বিদ্যুৎ সংযোগ জৈনকাঠী ফিডারের সাথে হওয়ার কারণে তারা নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন না। এমনকি সামান্য ঝড় বৃষ্টি বা বাতাস হলেই এসব এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শহরে থেকেও তারা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। অচিরেই এসব এলাকার বৈদ্যুতিক সংযোগ শহরের অন্য কোন ফিডারে সংযুক্ত করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা