সারাদেশ

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সোনালী ব্যাংকে কর্মরত অবস্থায় ফিরোজ আহম্মেদ (২৬) নামের এক পুলিশ (কনস্টেবল) তার দায়িত্বে থাকা রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে সময় পঞ্চগড় জেলা শহরের অডিটরিয়ামের পশ্চিম পাশে সোনালী ব্যাংকে কর্মরত অবস্থায় ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেন।

নিহত পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার পুলিশ সদস্য আবু সাইয়েদের ছেলে। তিনি আগে পঞ্চগড় জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং চাকুরিতে যোগদানের এক বছর হয়েছিল।

আরও পড়ুন : পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

জানা গেছে, নিহত ফিরোজ আহম্মেদ জেলা পুলিশ নাইল থেকে পঞ্চগড় সোনালী ব্যাংকে নৈশ্য গার্ডের বদলি হন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংকে দায়িত্ব পালনের সময় তার রাইফেলের গুলিতে তিনি নিজে আত্মহত্যা করেন। এসময় তার সহকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইদতুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এসময় তার মৃতদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে হস্তান্তর করা হয় এবং ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এবং এব্যাপারে বিশেষ টিম তদন্ত করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা