ছবি: সংগৃহীত
সারাদেশ

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বামীর ঘর থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: সড়কে ঝরল চিকিৎসকের প্রাণ

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতি খাতুন (২২) বাশবাড়িয়া গ্রামের আশিক সরকারের স্ত্রী। তিনি ঐ উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজ আহমেদের মেয়ে।

সিরাজ আহমেদ বলেন, জান্নাতির স্বামী আশিক আগেও একটি বিয়ে করেছিলেন। অত্যাচারের কারণে তার আগের স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

আরও পড়ুন: ভারতে পাঁচ মাসে ৯ চিতার মৃত্যু

তিনি আরও জানান, ২ মাস আগে পারিবারিকভাবে তার সাথে আমার মেয়েকে বিয়ে দেই। আজ সকালে খবর আসে আমার মেয়ে আত্মহত্যা করেছে।

পরে সেখানে গিয়ে জান্নাতির স্বামীর ঘরের ভেতর গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলে থাকতে দেখি। জান্নাতিকে তার শ্বশুর-শাশুড়ি অত্যাচার করে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা