ছবি-সংগৃহীত
সারাদেশ

জুতায় মিললো ৫টি সোনার বার

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার সদরে পাঁচটি সোনার বারসহ মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন : ছিনতাইকারীদের গুলিতে ৮ পুলিশ আহত

শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার কালিয়ানী সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তাফিজুর রহমান ওই এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭/৭০-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। এসময় সেখান থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।

আরও পড়ুন : ভুক্তভোগীকেই মামলার হুমকি এসআই’র

পরে তার শরীর তল্লাশির একপর্যায়ে ডান পায়ের জুতার ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি সোনার বার উদ্ধার কর হয়। উদ্ধার সোনার ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।

লে. কর্নেল আশরাফুল হক বলেন, গ্রেফতার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা