সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের দন্ডাদেশের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

আরও পড়ুন : মির্জা ফখরুলের বক্তব্য দুরভিসন্ধিমূলক

শুক্রবার (৪ আগষ্ট) বিকেল ৫ টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে এ কর্মসূচি পালন করে।

সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন আহম্মেদ। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান রতন, শাহজাহান খান, একেএম ইরাদত হোসেন মানু, আলহাজ্ব মোমেন আলী, আলী আজগর রিপন মল্লিক,শহর বিএনপির সদস্য সচিব মাহবুবুর উল আলম স্বপন, ছাএদলের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তারেক রহমান ভবিষ্যত প্রধানমন্ত্রী হবেন। তাই এখনকার সরকার ভয়ে আছে। আওয়ামী লীগ আদালতকে ব্যবহার করে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি করাদন্ডাদেশ দিয়েছে।

আরও পড়ুন : পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

এটি শেখ হাসিনার সরকারের নীল নকশার অংশ। এ রায় দেশের মানুষ প্রত্যাখান করেছে। আমরা অনতিবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে কারাদন্ডাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা