সারাদেশ

বাউফলে অস্ত্র ও গুলিসহ আটক ১

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে বাউফলের কেশবপুর ইউনিয়নে কেশবপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসের একটি টিনসেট ঘর থেকে একটি পিস্তল, একটি বন্দুক, দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ আনিচুর রহমান তালুকদার (৪৮) নামের ঐ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, আটককৃত আনিচুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পুকুর দেহরক্ষী হিসাবে পরিচিতি। তার বাবার নাম মোজাম্মেল তালুকদার।

আরও পড়ুন : বিকেলে আওয়ামী লীগের জরুরি সভা

কলেজের এই ঘরটি ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে জানা গেছে।

তবে কেশবপুর ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু আটককৃত সন্ত্রাসী আনিচুর রহমান তার লোক নয় বলে দাবি করেন। বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা