ছবি-সংগৃহীত
সারাদেশ

ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, আহত ১৬

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় মুসকান মটরসে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বহুতল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটির নিচতলার চারপাশের দেয়াল উড়ে গেছে এবং পিছনের দিকে হেলে পড়েছে।

আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক পল্টু (৫০), হাসান (৩০), কাউসার (২৫), রানা (৩৫), টিটু (৩৭), সাহেদা (৫৫), আলী আকবর (২৪), আতর আলী, আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদা (৫৩), মিনু (৪৮) ও তাহের দেওয়ান। এদের মধ্যে ছয়জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : রোববার ৫০ মডেল মসজিদ উদ্বোধন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখর উদ্দিন জানান, মুসকান মটরস কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এখানে ব্যাটারি তৈরি করা হয় এবং এসিডও মজুত ছিল। ধারণা করা হচ্ছে, এসিড ও ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিস্ফোরণটি খুবই ভয়াবহ। এরমধ্যে হাসপাতালে আমরা ১১ জনকে দগ্ধ পেয়েছি। আহত আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, বিস্ফোরণে ৫ তলা ভবনের নিচতলার চার পাশের দেয়াল উড়ে গিয়ে আশপাশের একাধিক বাড়িঘরের দরজা জানালা ভেঙে চূর্ণ হয়ে গেছে। এছাড়া ভবনটি পিছনের দিকে হেলে পড়েছে। ভবনের পাশে একটি ইজিবাইক গ্যারেজ রয়েছে। সে গ্যারেজে অন্তত ৫০টি ইজিবাইক ছিল। সবকটিই দেয়াল চাপা পড়ে ভেঙে চূর্ণ হয়ে গেছে।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

ফায়ার সার্ভিস এই কর্মকর্তা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে ভবনের কাছে যেতে নিষেধ করা হচ্ছে। আরও হতাহত আছে কি না ক্ষতিয়ে দেখছি।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতালের মেডিকেল কর্মকর্তা এ স কে ফরহাদ বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৬ জনকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে ছয়জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ মারা গেছে বলে জানা যায়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা