ছবি-সংগৃহীত
সারাদেশ

সিলেটে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে সালেহ আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উনাইর হাওরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।

নিহত সালেহ আহমদ গোয়াইনঘাট উপজেলার হাইডর গ্রামের আলা উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরিসহ ছয়টি মামলা রয়েছে।

আরও পড়ুন : সাভারে পিস্তলসহ গ্রেফতার ১

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার লাবু, আলীরগাঁও ও দেওয়ারগ্রামের লোকজন ডাকাত সন্দেহে উনাইর হাওরে সালেহ আহমদকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় সালেহ আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বিয়ের দাবিতে শিক্ষার্থীর বিষপান

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সালেহ আহমদ আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা