প্রতীকী ছবি
সারাদেশ

বিয়ের দাবিতে শিক্ষার্থীর বিষপান

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বিষপান করেন ঐ ছাত্রী।

আরও পড়ুন : সাভারে পিস্তলসহ গ্রেফতার ১

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর মা থানায় একটি লিখিত অভিযোগ করে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কলেজছাত্রীর বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। ওই এলাকার ১ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী তিনি। অন্যদিকে আসামি উৎসকান্তি দেবনাথ (২২) উপজেলার কাওরাইদ গ্রামের উৎপল দেবনাথের ছেলে।

আরও পড়ুন : বিএনপির ২৭ নেতাকর্মী গ্রেফতার

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, বিগত ৭ বছর পূর্বে একটি বিয়ের অনুষ্ঠানে মেয়েটির সাথে ছেলেটির পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়া উঠে। চলতি বছরের মে মাসে ছেলে ঢাকায় এসে মেয়েকে বিয়ে করবে বলে জানিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন চলার পর টালবাহানা শুরু করে উৎসকান্তি।

আমাকে না জানিয়ে বৃহস্পতিবার সকালে ছেলের বাড়ি চলে আসে মেয়ে। ছেলে, ছেলের মা আমার মেয়েকে পুত্রবধূ বানাবে না বলে জানিয়ে দেয়। তারপর মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমার মেয়ে বিষপান করে। বিষয়টি আমাকে জানানোর পর আমি ছুটে এসে মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করি।

আরও পড়ুন : ডোবায় মিলল শিশু ইসমাঈলের মরদেহ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে আরো বিস্তারিত জানানো যাবে।

শ্রীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। অভিযুক্তকে বাড়িতে পাওয়া পায়নি। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এএ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা