ছবি : সংগৃহিত
সারাদেশ

নদী ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

খায়রুল খন্দকার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মশিউজ্জামান রোমেল এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির মহাসমাবেশে হাসনা মওদুদ অনুসারীরা

শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চিতুলিয়াপাড়া, পাটিতাপাড়া ও মাটিকাটা এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সাবেক আওয়ামী নেতা হাবিবুর রহমান রমজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামান ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।

আরও পড়ুন: ডোবায় মিলল শিশু ইসমাঈলের মরদেহ

এসময় উপস্থিত ছিলেন খন্দকার আহসানুজ্জামান বিশাল, ভূঞাপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, অলোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি, ভূঞাপুর ইব্রাহিম খা সরকারী কলেজের সাবেক জিএস সুরুজ্জামান সুরুজ, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক - মোঃ লিটন মিয়া, খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুজ্জামান পলাশ, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল, নিকরাইল ইউনিয়ন আওয়ামী নেতা মুন্জুরুল ইসলাম (ঠান্ডু), অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সরকার, গাবসারা ইউনিয়ন যুবলীগের সভাপতি, উজ্জল মিয়া, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস খান, গাবসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তার হোসেন।

আরও পড়ুন: পরীক্ষামূলক উৎপাদন শুরু কাল

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় প্রধান অতিথি মশিউজ্জামান রোমেল বলেন, যমুনার চরাঞ্চল প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে এ এলাকার মানুষেরা। এদের মধ্যে দরিদ্রের সংখ্যাই বেশি। ভিটে-মাটি, ফসলী জমি হারিয়ে তারা আজ নিঃস্ব।

আরও পড়ুন: গৌরীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

আমরা সব সময়ই এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সহযোগিতার চেষ্টা করি। আমি স্বচ্ছল মানুষদের আহ্বান জানাই তারাও যেন সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা