ছবি : সংগৃহিত
সারাদেশ

গৌরীপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ফারুক মিয়া (২২) নামে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নৌকাডুবিতে ৩ বরযাত্রী নিহত

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর জংশনের ক্রস ওভার পয়েন্ট সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের আজিবুর রহমানের ছেলে। সে ময়মনসিংহ শহরে একটি বেকারীতে কাজ করতো।

নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে- ঘটনারদিন বেকারীর কাজ শেষে ফারুক মিয়া ময়মনসিংহ স্টেশন থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে চড়ে দরজার পাশে দাঁড়িয়ে গৌরীপুরের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন: স্বামীকে হত্যায় স্ত্রী গ্রেফতার

ট্রেনটি গৌরীপুর জংশনে প্রবেশের সময় ক্রস ওভার পয়েন্টের কাছে হঠাৎ পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুরঞ্জন তালুকদার জানান- এ মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ওইদিন রাতে নিহত যুবকের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা