ছবি : সংগৃহিত
সারাদেশ
ঈশ্বরগঞ্জ

খামারির হাঁস হত্যা, লুটের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা: প্রতিবেশীর ধান ক্ষেতে হাঁসের দল নেমে ক্ষতি করার অভিযোগে ৪টি হাঁস পিটিয়ে হত্যা ও ৫৬টি হাঁস লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক খামারি।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে নষ্ট হচ্ছে মাদ্রাসার পরিবেশ

গত মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই খামারি। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা গ্রামে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. লিটন মিয়া (৩৫) একজন হাঁস পালনকারী।

তার বাড়ির পাশে ৬০টি হাঁস নিয়ে একটি খামার রয়েছে। গত সোমবার বিকেলে হাঁসগুলো ছেড়ে দিলে প্রতিদিনের মতো সন্ধ্যা হওয়ার পরও খামারে ফিরে যায়নি।

আরও পড়ুন: পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

খামারি লিটন মিয়া জানান, এ অবস্থায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় পাশের একটি জঙ্গলের পাশে চারটি হাঁসকে মৃত দেখা যায়। পরে খোঁজ নিলে জানতে পারেন প্রতিবেশী মোজাম্মেল ও সুলতানের যৌথভাবে চাষ করা ক্ষেতে হাঁসের দল নামে।

এ সময় দুজন মিলে হাঁসের দলকে ধাওয়া করে। পরে লাঠি দিয়ে পিটাতে থাকলে চারটি মারা যায় আর বাকি হাঁসগুলোকে ধরে নিয়ে যায়। এ সময় চারটি মৃত হাঁস বাড়িতে নিয়ে আসলেও বাকি ৫৬টি হাঁসের কোনো সন্ধান পাননি। তার ধারণা ওই হাঁসগুলো মোজাম্মেল ও সুলতান লুট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, তিনি গরিব মানুষ। ধারদেনা করে ছোট একটা হাঁসের খামার দিয়েছেন। এতে ছোটবড় হাঁস রয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি হাঁস প্রতিদিন ডিম পাড়ে। তা বিক্রি করে তিনি হাঁসের খাবারের খরচ ছাড়াও সংসারের খরচ মিটান। এখন হাঁস হারিয়ে পথে বসেছেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু

এ ব্যাপারে অভিযুক্তদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। তবে তাদের পরিবারের লোকজন জানায়, লিটনের হাঁস এসে তাদের ফসলি জমির ক্ষতি করে। কিন্তু হাঁস মারা ও নিখোঁজের ব্যাপারে কিছুই জানেন না।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে তিনি একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা