ছবি : সংগৃহিত
সারাদেশ
মাঠে স্তুপ করে মাটি বিক্রি

টঙ্গীবাড়িতে নষ্ট হচ্ছে মাদ্রাসার পরিবেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: টঙ্গীবাড়ি উপজেলায় কৃষি জমির মাটি ও বালি কেটে মাদরাসার মাঠে স্তুপ করে রেখে ইটভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রি চলছে। এতে নষ্ট হচ্ছে মাদ্রাসার পরিবেশ। বর্ষার শুরুতে রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে মাহেন্দ্রা ও ট্রলি দিয়ে মাটি পরিবহন করায় ওই অঞ্চলের রাস্তাগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আরও পড়ুন: পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার বালিগাঁও ইউনিয়নে নির্মাণাধীন নয়াগাঁ মাদরাসার মাঠের পশ্চিম পাশে স্তুপ করে রাখা হয়েছে মাটি। মাদ্রাসার পাশে বিশাল স্তুপ করে রাখা হয়েছে বালি। ওই মাটি ও বালি মাহেন্দ্রা ও ট্রাক দিয়ে স্থাণীয় মানুষের বাড়িঘর ও ইট-ভাটায় বিক্রি চলছে।

বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মামা শাহ-আলম দপ্তরি ও পাশের লৌহজং উপজেলার ভাইগ্না আনোয়ার মিলে মাটি বিক্রি করছেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু

এ ব্যাপরে অভিযুক্ত আনোয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান হাজী দুলাল এ সমস্ত মাটি মাদরাসার মাঠে রেখে বিক্রি করছে। তবে সে সাংবাদিকদের অনৈতিক সুবিধা দিতে চেয়ে নিউজ করতে বারন করেন।

এ ব্যাপারে বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী দুলাল বলেন, শাহালম ও আনোয়ার মামা ভাগ্নে মিলে মাদরাসার মাঠে মাটি রেখে বিক্রি করতেছে। ওরা মাদরাসার পরিবেশ নষ্ট করে এ মাটি বিক্রি করছে। মাহেন্দ্রা নিয়ে আমার ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ করছে।

আরও পড়ুন: হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, আমি বার বার নিষেধ করা সত্ত্বেও ওরা আমার কথা শুনছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা