ছবি : সংগৃহিত
সারাদেশ

জামালপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বাড়ির পাশে ডোবায় জমে থাকা পানিতে ডুবে সাত বছর বয়সী দুই কন্যা শিশু মারা গেছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

আরও পড়ুন: কৃষক হত্যাকারীদের বিচারের দাবি

নিহতরা হলেন সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া ও ইরশাদ হোসেনের মেয়ে আতিয়া। তাদের বাড়ি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেলা পিঙ্গলহাটি গ্রামে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে পিঙ্গলহাটি চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশু স্থানীয় নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুকরিয়ার বাবা এরশাদ হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই শিশু।

আরও পড়ুন: বাসচাপায় দুই ভাই নিহত

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক কুমার বনিক তাদের মৃত ঘোষণা করে।

তিনি জানান, দুপুর আড়াইটার দিলে দুই শিশুকে জরুরী বিভাগে আনা হয়। তারা দুজনই মৃত ছিল।

আরও পড়ুন: এশা ত্রিপুরা'র হত্যাকারীর শাস্তির দাবি

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা