ছবি : সংগৃহিত
সারাদেশ
লৌহজংয়ে এলাকাবাসীর মানববন্ধন

কৃষক হত্যাকারীদের বিচারের দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষক ইয়ার আলী শেখের হত্যাকারীদের বিচারের দাবিতে তার পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে ঐ এলাকার শতশত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করেন।

আরও পড়ুন: বাসচাপায় দুই ভাই নিহত

সোমবার (২৪জুলাই) বেলা ১১ টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ধারাইপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনকারীরা- হত্যার ঘটনার সাথে জড়িত আব্দুল হামিদ শেখ, তার পুত্র মুক্তার শেখ, হোসেন ওরফে সবুজ, ইয়াকুব নিশাদ জয়ের ফাঁসির দাবিতে শ্লোগান দেন। শ্লোগানের পাশাপাশি নিহত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা কান্নায় জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: এশা ত্রিপুরা'র হত্যাকারীর শাস্তির দাবি

নিহত ইয়ার আলী ছেলে হৃদয় বেপারী বলেন, আমার বাবাকে সামান্য টাকা পাওনা নিয়ে পিটিয়ে হত্যা করেছে। তিনি প্রশ্ন রাখেন প্রকৃত হত্যাকারী এখনও আইনশৃখলা বাহিনীর ধরা-ছোয়ার বাইরে। আমি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনকে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে তাদের ফাঁসি দাবি করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের।

মানববন্ধনে খিদিরপাড়া ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ বুলবুল আহম্মেদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সঠিক তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক। এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে পুনরায়।

আরও পড়ুন: পাবনায় জেলা প্রশাসকের মতবিনিময়

অপরাধীরা যেন শাস্তি পায়। আমি এলাকাবাসী ও স্বজনহারা পরিবারের সমর্থন করে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায়। হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবি করছি।

এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন- আব্দুল রউফ ব্যাপারী, রমজান ব্যাপারী, আতিকুর রহমান খান, আবুল শেখ, মো. কামাল হোসেন, মোশাররফ হোসেন, নিহতের মা সাফিয়া খাতুন, বড় ভাই ইউসুফ আলী শেখ, চেরাগ আলী শেখ, ছোট ছেলে রিদয় হোসেন, মেয়ে মিম আক্তার।

আরও পড়ুন: মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

উল্লেখ্য, গত ১৪ জুলাই পাওনা টাকা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে দুবৃত্তরা। হত্যার ঘটনার ওই দিনই ছেলে রিদয় বাদী হয়ে ৬ জন আসামির নাম উল্লেখ্য করে লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা