ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় কাজী মুর্তজা হামিম নিপুন (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের

রোববার (২৪ জুলাই) রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী মুর্তজা হামিম নিপুন কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি রতনদিয়া গ্রামে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

স্থানীয়রা জানান, হামিম নিপুন তার ছেলে ইমনকে নিয়ে রাজবাড়ী থেকে কালুখালির রতনদিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।

পরে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা তাকে এবং তার ছেলেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: আগুন নেভাতে গিয়ে নিহত ২

ঐ শিক্ষকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান। তার ছেলে ইমন সুস্থ আছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান জানান, মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটি ফরিদপুরে থাকায় ময়নাতদন্তের বিষয়টি সেখানকার পুলিশ দেখবেন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা