ভোলায় পানিবন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ
সারাদেশ

ভোলায় পানিবন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: অতি জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে ভোলা সদর উপজেলা প্রশাসন। শনিবার (২২ আগস্ট) সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে পানিবন্দি প্রায় দেড় হাজার মানুষের মাঝে চিড়া, গুড় ও মুড়ি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল মামুন ও ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রমনান বলেন, ‘সাগরের লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা নদীর পানি গত দুই-তিন দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে বাঁধের ভেতরে ও বাইরে কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। এ সকল মানুষের জন্য পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের মাঝে আমাদের এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

পূর্বঘোষিত তারিখেই ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা

পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা